ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কচুয়ায় ভুয়া ডাক্তারের কারাদন্ড

#

নিজস্ব প্রতিনিধি

০৮ নভেম্বর, ২০২৩,  6:32 PM

news image

কচুয়ায় ভুয়া ডাক্তারের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম রাখী ব্যানার্জীর নেতৃত্বে উপজেলা সদরে অভিযান চালিয়ে মো. লোকমান হোসেন (৩৯) নামের একজনকে আটক করা হয়। এসময়ে তার কাছে চিকিৎসা দেয়া সংক্রান্ত বৈধ কোন কাগজ না থাকায় তিন মাসের কারাদন্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত মো.লোকমান হোসেন (৩৯) মোরেলগঞ্জ উপজেলার কিসমত গড়ঘাটা গ্রামের মো.শামসুল হক ফকিরের ছেলে। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম রাখী ব্যানার্জী বলেন, চিকিৎসা দেয়া সংক্রান্ত বৈধ কোন কাগজ না থাকায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ এবং ২৯ ধারা মতে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। অপরাধ নির্মূলে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম