ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

কঙ্গোতে ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ১৬৯

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২২,  8:02 PM

news image

মধ্য-আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনশাসায় ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৯-এ দাঁড়িয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা ওচার এক কর্মকর্তা জানান, কঙ্গোর রাজধানী কিনসাসায় এখন পর্যন্ত ৩০ জন গুরুতর আহত হয়েছে। ২৮০টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ৩৮ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।  তিনি আরও জানান, মন্ট নাগফুলা এবং এনগালিয়েমা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যা আক্রান্ত এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, আমরা কখনো এত পরিমাণ পানি চোখে দেখিনি। আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বুঝতে পারি আমার পুরো ঘর পানিতে ভরে গেছে। আমি সবকিছু হারিয়েছি। আমার পরিবারের জন্য আর কোনো কিছু অবশিষ্ট নেই। এদিকে ওচা জানিয়েছে, যারা প্রাণ হারিয়েছেন তাদের মরদেহ দাফনে সঠিক ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে কঙ্গো সরকার। কঙ্গোতে প্রায় বন্যা ও ভূমিধসের দেখা দিয়েছে। গত অক্টোবরে কঙ্গোর পাঁচটি প্রদেশ বন্যায় কবলে পড়ে। এর আগে ২০১৯ সালে বন্যায় কিনসাসায় ২৯ জন মারা যায়।  গত কয়েকদিনের বন্যায় আফ্রিকা ২০টি দেশের আট দশমিক ২ মিলিয়ন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম