ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২৪,  8:15 PM

news image

নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি থেকে ধান আনতে চিকনছড়ি এলাকায় পৌঁছালে একদল বন্যহাতির সামনে পড়েন আব্দুল হক। কক্সবাজারে রামু উপজেলায় বন্যহাতির পদপিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে রাজারকূল ইউনিয়নের পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কের চিকনছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী। নিহত আব্দুল হক (৪৭) ওই ইউনিয়নের ঢালারমুখ এলাকার মোহাম্মদ হোসেন ওরফে মাদুর ছেলে। তিনি ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি। স্থানীয়দের বরাতে ইমন কান্তি চৌধুরী বলেন, ভোরে আব্দুল হক ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। পরে নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি থেকে ধান আনতে চিকনছড়ি এলাকায় পৌঁছালে একদল বন্যহাতির সামনে পড়েন। এ সময় হাতির আক্রমণে পদপিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। রাজারকূল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, “গত কয়েকদিন ধরে ওই এলাকায় বন্যহাতির উৎপাত বেড়েছে। লোকালয়ে নেমে আসা বন্যহাতির হানায় বসত বাড়ীসহ জানমালের ক্ষতি হচ্ছে। এতে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। ”ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম