ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজারে নালা থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

#

২৯ জানুয়ারি, ২০২৫,  5:55 PM

news image

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহর লাগোয়া খুরুশ্কুল ব্রীজের পাশের নালাতে পাওয়া গেছে আবুল কালাম (৪০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পথচারীরা এই মরদেহ দেখতে পান। মৃত কক্সবাজার সদরের খুরুশ্কুল ইউনিয়নের ফকির পাড়ার বাসিন্দা। তিনি কক্সবাজারে শহর ও খুরুশ্কুলে ভাড়া করা ইজিবাইক চালাতেন। ত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল সোহেল জানান, সকালে হাঁটার জন্য বের হলে খুরুশ্কুল বেইলি ব্রীজের উত্তর পাশের সড়কের পশ্চিম পাশের নালায় মৃতদেহটি দেখা যায়। চিনতে পেরে তার বাড়িতে খবর জানায়।স্বজনেরা জানিয়েছেন, ইজিবাইক চালিয়ে প্রায়ই রাত ১০টার মধ্যে বাড়িতে চলে যান আবুল কালাম। কিন্তু গতকাল মঙ্গলবার ফিরেনি। গভীর রাত পর্যন্ত না ফিরলে চিন্তিত হয়ে পড়ে স্বজনেরা। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ একটি ঘটনাস্থলে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ওসিও ঘটনাস্থলে যাচ্ছেন। হত্যা সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি৷ আলামত সংগ্রহের জন্য সিআইডি দলকে ডাকা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম