ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কক্সবাজারে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৯

#

নিজস্ব প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২৫,  10:40 AM

news image

মহেশখালী উপজেলার কলারমারছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীের সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ জিয়া বাহিনীর ৯ জন সদস্যকে আটক করেছে। আভিযানে যে অঞ্চলগুলো নিয়ন্ত্রণে নেওয়া হয়, সেগুলো হলো সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়া পাড়া ও টেকপাড়া। অভিযানের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে স্থানীয় সাধারণ জনগণকে জিম্মি করে তাদের লবণের মাঠ ও চিংড়ি ঘোনা অবৈধভাবে দখল করে আসছিল। স্থানীয়রা কোস্ট গার্ডের কাছে এ নিয়ে অভিযোগ করলে দ্রুত গোয়েন্দা তৎপরতা শুরু হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৭), আতিকুর রহমান (৩২), রিজওয়ান (২৪) এবং নাদিম উদ্দিন (৩৫)। তারা মহেশখালীর কলারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বাসিন্দা বলে জানানো হয়েছে আটকদের থেকে পাওয়া গেছে ১টি বিদেশি পিস্তল, ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ১৫ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি। জব্দ অস্ত্র ও আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম