ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে ৬ ছিনতাইকারী আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২৪,  4:57 PM

news image

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ছয় পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।শুক্রবার (৮ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয়টি ছুরি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এই তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলেন-ঝিলংজার জেল গেইট এলাকার মৃত আব্দুল সেলিম প্রকাশ আব্দুস সালামের পুত্র মো. আইয়ুব (৩৪) কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড বাদশাঘোনার এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র হৃদয় নিশান প্রকাশ মানিক (২০), ঝিলংজা জেল গেইট এলাকার মৃত জাহাঙ্গীরের পুত্র মো. তোফাজ্জল হোসেন প্রকাশ নয়ন (২৪), রামু উপজেলার কাউয়ারখোপের উখিয়ারঘোনার এলাকার মমতাজ মিয়ার পুত্র রিয়াজ উদ্দিন (১৮), কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড পাহাড়তলী এলাকার মৃত মো. আলী জোহরের পুত্র মাহমুদ ইমাম শরীফ (১৮), এবং ঝিলংজা ইউনিয়নের পানেরছড়া চাইল্যাতলী এলাকার নূরুল হকের পুত্র শফিউল করিম (২৮)। মো. কামরুজ্জামান জানান, সুগন্ধা পয়েন্ট সমুদ্র সৈকত লাগোয়া ঝাউবাগানে বসে একদল ছিনতাইকারী ডাকাতির প্রস্তুতি নেয়ার গোপন খবর পায় র‌্যাব। এই খবর পেয়ে র‌্যাবের একটি দল দ্রুত ওই স্থানে অভিযান চালায়। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালাতে চেষ্টা করেন। কিন্তু র‌্যাব সদস্য ছয়জন ছিনতাাইকারীকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ছয়টি ছুরি উদ্ধার করা হয়। আটক ছয়জনই পেশাদার ছিনতাইকারী। তারা অস্ত্রের মুখে জিম্মি করে পর্যটকদের সর্বস্ব ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছিলো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়ার জন্য তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম