ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে নেপাল বিপর্যয়ের পেছনে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইরান: ফক্স নিউজ অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ, জাতিসংঘে পাকিস্তানকে আক্রমণ করল ভারত

কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় দুই শিশু নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০২৩,  5:38 PM

news image

কক্সবাজারের চকরিয়া থানার দোলহাজারী এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া দোলহাজারী উলবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন আব্দুর রহমান (৮) ‍ও সাবা (৬)। তারা চকরিয়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় দোলহাজারী এলাকায় দুই শিশু সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। দুর্ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। খোরশেদ আলম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, শিশু দুইটি কোথা থেকে আসছিল জানি না। হঠাৎ তারা সড়ক পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বাসটির গতি অনেক বেশি ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম