ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করা হবে: জামায়াত আমির

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  7:18 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কক্সবাজারের মহেশখালীকে স্মার্ট ইকোনমি জোন হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) মহেশখালীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ‘মহেশখালীতে স্মার্ট ইকনোমিক জোন গড়ে তোলা হবে। লবণ শিল্পকে আধুনিকায়নের উদ্যোগ নেবে জামায়াত। এছাড়া কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করা হবে।’ একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্যবন্ধেরও ঘোষণা দেন জামায়াত আমির। শিক্ষিত বেকারদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজকে সম্মানজনক কাজ দেয়ার উদ্যোগ নেয়া হবে। আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ পাল্টে যাবে, নতুন বাংলাদেশের উদয় হবে।’ নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা মার্কার পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চান ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম