ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

কংশ নদে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২৩,  5:02 PM

news image

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামধলা বাজারে কংশ নদে খেয়া নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে।  বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে ডেওটুকুন নামক স্থানে মাহবুব নামের নিখোঁজ কিশোরের লাশ জেলেদের জালে আটকা পড়ে।  মাহবুব দূর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের ডেউটুকুন গ্রামের রেনু মিয়ার ছেলে।  এদিকে একই ইউনিয়নের কৈলাটি গ্রামের স্বপন নামের একজন ও পূর্বধলা উপজেলার ধলামুলগাও ইউনিয়নের মারকেন্ডা গ্রামের সোহেল নিখোঁজ রয়েছেন।  লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান।  এদিকে অন্য নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট। ফায়ার সার্ভিসের উপ পরিচালক হাফিজুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় কংশ নদে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দূর্গাপুর উপজেলা ও পূর্বধলা উপজেলার দুই কয়েকটি গ্রামের লোকজন জামধলা কৈলাটি মুচিঘাটের খেয়া নৌকায় পারাপার হন। গতকাল মাঝি রঙ্গুলাল নৌকা রেখে দোকানে থাকার সময় কয়েকজন যাত্রী নিজেরাই নৌকা চালিয়ে পার হচ্ছিলেন। তারা নৌকায় নয় জনের মতো ছিলেন বলে জানা যায়। নৌকাটি মাঝপথে গিয়ে ডুবে গেলে দুই পার থেকে অন্যরা এগিয়ে গিয়ে ৬ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ রয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসলেও স্রোতের তীব্রতায় রাতে পানিতে নামেনি। পরদিন ভোরে ৫ টার সময় ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মাহবুব নামের এক কিশোর জেলেদের জালে আটকা পড়লে জেলেরা লাশ উদ্ধার করে।   স্থানীয় ইউপি সদস্য নুর মিয়া ও হানিফ মিয়া জানান, যিনি নৌকা চালান তিনি নদীর ভাব বুঝেন। অন্যরা বুঝার কথা না। তারা নিজেরা নৌকা চালানোটা ঠিক করেনি। মাঝির জন্য অপেক্ষা করে তাদের নৌকায় ওঠা দরকার ছিল।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম