ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই, ২০২২,  7:57 PM

news image

ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর কেন্দ্রস্থলে একটি রাস্তায় বসে বিক্ষোভ করার সময় তাকে আটক করা হয়। এদিকে, তার মা সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে কংগ্রেস নেতা অসংখ্য পুলিশ সদস্য বেষ্টিত সংসদ এবং শীর্ষ সরকারি অফিসগুলোর কাছে রাজপথে বসে মূল্যবৃদ্ধি এবং জিএসটি থেকে শুরু করে বিরোধী নেতাদের তদন্ত সংস্থাগুলো লক্ষ্যবস্তু বানানোসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করছিলেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা বিক্ষোভের পরে কংগ্রেস সংসদ সদস্যকে পুলিশ সদস্যরা আটক করে বাসে তোলেন। তার সঙ্গে দলটির আরও কয়েকজন সংসদ সদস্যকে আটক করা হয়। রাহুল গান্ধী আটক হওয়ার আগে বলেন, ভারত একটি পুলিশি রাষ্ট্র। (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদি হলেন এর রাজা।

সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম