ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’: শোলাঙ্কির জায়গা নিলেন মিথিলা

#

বিনোদন ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২২,  12:33 PM

news image

কলকাতার দেবালয় ভট্টাচার্য হইচই’র জন্য নির্মাণ করেন ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। এতে নাম ভূমিকায় অভিনয় করেন সৌরভ দাস। আর ভ্রমর চরিত্রে অভিনয় করেন শোলাঙ্কি রায়। গত বছরই সিরিজটির নতুন সিজন নির্মাণের ঘোষণা দেন। কথা ছিল, নতুন সিজনেও অভিনয় করবেন সৌরভ-শোলাঙ্কি। সবকিছু ঠিক থাকলেও এ ওয়েব সিরিজে থাকছেন না শোলাঙ্কি। তার পরিবর্তে নেওয়া হয়েছে বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলাকে।

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন—‘এই ওয়েব সিরিজ থেকে শোলাঙ্কি নিজেই সরে দাঁড়িয়েছেন। এই সিরিজের নির্মাতা সংস্থার এক প্রতিদ্বন্দ্বী প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী সিনেমায় কাজ করবেন শোলাঙ্কি। প্রতিষ্ঠানটি চাচ্ছে না, হইচই প্ল্যাটফর্মে আর কাজ করুক এই অভিনেত্রী।’ শোলাঙ্কির এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল কৌশানী, দেবলীনা চট্টোপাধ্যায়, অনুষা বিশ্বনাথকেও। কিন্তু তারা এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সর্বশেষে এই সিরিজে শোলাঙ্কির চরিত্রে অভিনয়ের জন্য রাজি হয়েছেন মিথিলা। আপাতত করোনায় আক্রান্ত মিথিলার বর সৃজিত মুখার্জি। তাই আইসোলেশনে রয়েছেন মিথিলা। কোয়ারেন্টাইন শেষ হলেই শুরু হবে ‘মন্টু পাইলট’-এর শুটিং। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া’ চলচ্চিত্র। এর নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরিচালিত এ সিনেমার শুটিং গত আগস্টে শেষ হয়েছে। টলিউড চলচ্চিত্রে এটিই মিথিলার প্রথম কাজ। এছাড়াও পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম