ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ওয়াসার পানির সঙ্গে ডায়রিয়ার সম্পৃক্ততা নেই

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২২,  2:18 PM

news image

গত কয়েক সপ্তাহে রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ অনেক বেড়ে গেছে। আইসিডিডিআর,বি হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে অসংখ্য ডায়রিয়া রোগী।এ অবস্থায় ওয়াসার পানি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজধানীবাসী। এরই প্রেক্ষাপটে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান জানিয়েছেন, ওয়াসার পানির সঙ্গে ডায়রিয়ার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, আইসিডিডিআর,বির সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ১০টি এলাকার ঠিকানা আমাদের দেয়, আমরা তাৎক্ষণিক ওইসব এলাকার পানি ল্যাবে টেস্ট করাই।

সেই ল্যাব টেস্টে আমরা কোনো ধরনের ব্যাকটেরিয়া পাইনি। আমরা সঙ্গে সঙ্গে আইসিডিডিআর,বিকে বিষয়টি জানিয়েছি। মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘নগরবাসীর চাহিদা-ঢাকা ওয়াসার সক্ষমতা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পানিতে কোনো প্রকার জীবাণু থাকলে তা ধ্বংস করতে আমরা ক্লোরিন দিয়ে থাকি। অনেক সময় ক্লোরিন শেষ মাথা পর্যন্ত যায় না। কিন্তু আমরা ওই বিশেষ স্থানগুলোতে ক্লোরিনের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। এই ডায়রিয়ার সঙ্গে আমাদের ল্যাব টেস্টের মাধ্যমে যা পেয়েছি, তাতে সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম