ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও হেরোইন পাচারের ট্রানজিট কক্সবাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ দোকান আগুনে পুড়ে ছাই

ওয়াশরুম থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

বিনোদন ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২২,  4:29 PM

news image

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার মুম্বাইয়ের পালঘর জেলার ভাসাইতে একটি সিরিয়ালের শুটিং সেটের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর এনডিটিভির। মারা যাওয়ার কিছুক্ষণ আগেও শুটিং সেট থেকে ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘যারা নিজের তীব্র আকাঙ্ক্ষা দিয়ে চালিত তারা কখনো থেমে যায় না।’  তবে ভালিভ থানার সিনিয়র ইন্সপেক্টর কৈলাশ বারভে জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন তুনিশা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মুম্বাইয়ের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তুনিশা শর্মার আকস্মিক মৃত্যুর ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।  তুনিশা সনি টিভি শো ‘মহারানা প্রতাপ’-এ শিশু শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। সেখানে তিনি চাঁদ কানওয়ারের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই অভিনেত্রী ‘আলী বাবা দাস্তান-ই-কাবুল’ শোতে প্রধান চরিত্র শেহজাদি মরিয়মের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এরপর থেকে তিনি বেশ কয়েকটি শোতে অভিনয় করেন। চলচ্চিত্রেও অভিনয় করেছেন তুনিশা। তাকে সালমান খানের ‘দাবাং ৩’ সিনেমায় দেখা গেছে। এ ছাড়া ‘ফিতুর’, ‘বারবার দেখো’ ছবিতে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তিনি। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম