ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

ওয়াজের মঞ্চে স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

#

০৯ ডিসেম্বর, ২০২৫,  11:12 AM

news image

তাফসির মাহফিলের মঞ্চে তখন গভীর নীরবতা। উপস্থিত হাজারো মানুষ মনোযোগ দিয়ে শুনছিলেন প্রিয় বক্তার হৃদয়ছোঁয়া বয়ান। হঠাৎ করেই বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক করে স্টেজে লুটিয়ে পড়েন বক্তা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। শনিবার (৬ ডিসেম্বর) রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই ইসলামি বক্তার নাম ফরিদুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। এছাড়াও তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার (৬ ডিসেম্বর) রাতে চরবালুয়া  গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন ফরিদুল ইসলাম। বয়ান শুরুর কিছুক্ষণ পরেই ব্রেন স্ট্রোক করে স্টেজেই ঢলে পড়েন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে এবং পড়ে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে মৃত্যুবরণ করেন তিনি। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মাত্র আড়াই বছর বয়সি একমাত্র ছেলে সন্তানের জনক মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু এবং দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম