ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

ওষুধ আনতে গিয়ে ফেরা হলো না নাফিসের

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মে, ২০২৪,  5:05 PM

news image

ছোট ভাই নাহিদের জন্য জ্বরের সিরাপ আনতে গিয়ে আর ফেরা হলো না বড় ভাই নাফিসের। মঙ্গলবার (১৪ মে) বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে রাত ১০টার দিকে তার লাশ  বাড়িতে আনা হয়।  নাফিস ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা হাজীবাড়ী গ্রামের গার্মেন্টস কর্মী মোশাররফ হোসেন কছির খানের পুত্র ও ধোবাউড়া উন্মুক্ত স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। জানা যায়, ছোট ভাই নাহিদ খানের জ্বর হলে তার জন্য বন্ধুর মোটরসাইকেলে করে সুতারপাড়া বাজারে যাচ্ছিল ওষুধ আনতে। পথে সড়কের উপর রাখা ধানের খড়ের স্তূপে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যায় নাফিস এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে নাফিসের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ বুধবার সকাল ১১টায় বাড়ি সংলগ্ন স্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম