ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ওমিক্রন: আজ থেকে কঠোর লকডাউনে নেদারল্যান্ডস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২১,  4:16 PM

news image

ওমিক্রন মোকাবিলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। রোববার (১৯ ডিসেম্বর) থেকেই দেশটিতে লকডাউন কার্যকর হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বড়দিন উৎসবকে সামনে রেখে ভাইরাসের এই ধরনটির সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আরও পড়ুন: ওমিক্রনে আক্রান্ত হচ্ছে শিশুরাও

লকডাউন বাস্তবায়নে অপ্রয়োজনীয় দোকান, স্কুল, বার, রেস্তোরাঁ এবং অন্যান্য পাবলিক ভেন্যুগুলো কমপক্ষে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া লকডাউনের মধ্যে বাসা-বাড়িতে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে দুজনের বেশি অতিথি অংশ নিতে পারবেন না। তবে ছুটির দিনগুলোতে চাইলে এই সংখ্যা চারজনে হতে পারে বলে অনুমোদন দেওয়া হয়েছে। নেদার‌ল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট এই লকডাউন ও বিধিনিষেধকে ‘অনিবার্য’ বলে উল্লেখ করেছেন। -সূত্র: রয়টার্স, বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম