ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ওমিক্রন নিয়ে উদ্বেগের কারণ নেই: ড. বিজন

#

স্পোর্টস ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২১,  12:36 PM

news image

মহামারি করোনার নতুন ধরন নিয়ে উৎকণ্ঠায় বিশ্ববাসী। এই সময়ে কিছুটা আশার কথা জানালেন অণুজীববিজ্ঞানী ও গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিজন কুমার শীল। ড. বিজন বলেছেন, দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়ালেও এখনো তা ডেল্টার থেকে ভয়ংকর নয়। মঙ্গলবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত ‘কভিড-১৯,

ভ্যারিয়েন্ট অব কনসার্ন, ডেলটা, ওমিক্রন-বিজ্ঞান, নৈতিকতা, বৈষম্য’ বিষয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ওমিক্রনকে ভয়ংকর ভাবার কারণ ভাইরাসটির মিউটেশন। এখন পর্যন্ত ডেল্টা ধরনের সর্বোচ্চ ১৫ বার মিউটেশন হয়েছে। সেখানে ওমিক্রনের মিউটেশন হয়েছে ৫০টি। এর মধ্যে ৩২টি মিউটেশন হয়েছে স্পাইক প্রোটিন। যে প্রোটিন দিয়ে সে মানুষকে খুব দ্রুত সংক্রমিত করে। এ ব্যাপক পরিবর্তনের ফলে আমরা মনে করতে পারি ওমিক্রন ধরনের সংক্রমণ বাড়তে পারে এবং ভ্যাকসিনের কার্যকারিতা কমতে পারে। এ দুটি একসঙ্গে করে মনে করা হচ্ছে-হয়তো ওমিক্রন ডেল্টার চেয়েও ভয়ংকর হতে পারে। তিনি বলেন, তবে এই মুহূর্তে ডেল্টার মতো আতঙ্কিত হওয়ার অবস্থায় যায়নি ওমিক্রন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম