ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন আনল সৌদি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৪,  11:10 AM

news image

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় নতুন নিয়ম জারি করেছে। নতুন নিয়ম অনুসারে, এখন থেকে ওমরাহ ভিসা ইস্যু করার তারিখ থেকে তিন মাস স্থায়ী হবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগে ওমরাহ ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর। কিন্তু এখন থেকে এই নিয়মের পরিবর্তে ভিসা ইস্যুর দিন থেকে ৯০ দিন সৌদিতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। পরিবর্তনটি বার্ষিক হজ মৌসুমের প্রস্তুতিকে প্রবাহিত করতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্রচেষ্টার অংশ। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ ১৫ জ্বিলকদ উত্তীর্ণ হবে। এর আগে ওমরাহ ভিসার মেয়াদ থাকতো ২৯ জ্বিলকদ পর্যন্ত। ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে এবং তা ১৫ জ্বিলকদের মধ্যেই শেষ হতে হবে। পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে সৌদির মন্ত্রণালয়টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম