ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ওমরাহ থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২৫,  11:24 AM

news image

নোয়াখালীতে ওমরাহ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৬ অক্টোবর) ভোররাতের দিকে ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে জেলা শহর মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম আজাদ নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ওয়াডদা বাজার চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে এবং স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের ব্যবসায়ী ছিলেন।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালন শেষে দেশে ফেরেন আজাদ। এরপর মাইক্রোবাসযোগে স্ত্রী নাসিমা আক্তার, মা ও ভাতিজা লিমনসহ গ্রামের বাড়ি ফিরছিলেন। মাইক্রোবাসটি সোনাপুর টু চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। সকালে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম