ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

ওবায়দুল কাদের ‘শঙ্কামুক্ত, পর্যবেক্ষণে থাকবেন দু-একদিন

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২১,  6:19 PM

news image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অবস্থা শঙ্কমুক্ত এবং তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ। বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ওবায়দুল কাদেরের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। গতকালের চেয়ে উনি অনেক ভালো আছেন। ওবায়দুল কাদেরের ডায়াবেটিস গতকাল ছিল ১৩, আজ ৫। এটা একদম নরমাল। ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন সবকিছু নরমাল। বিএসএমএমইউ'র উপাচার্য আরও বলেন, আরও দুই-এক দিন অবজারভেশনে রাখার জন্য আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন তিনি (ওবায়দুল কাদের)। ওনার জন্য সবাই দোয়া করবেন। এর আগে গতকাল (১৪ ডিসেম্বর) বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম