ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ওপেনএআইয়ের সাথে চুক্তির করছে অ্যাপল

#

আইটি ডেস্ক

১৪ মে, ২০২৪,  10:31 AM

news image

আইফোনে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট যুক্ত করার জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে অ্যাপল। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তিদের বরাত দিয়ে ব্লুমবার্গ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। অ্যাপলের পরবর্তী আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস ১৮-এ চ্যাটজিপিটির ফিচারগুলো ব্যবহার করার জন্য উভয় কোম্পানি চুক্তির শর্তাবলি চূড়ান্ত করছে। জেমিনি চ্যাটবটের লাইসেন্স দেওয়ার প্রসঙ্গে অ্যালফাবেট ইনকর্পোরেটেডের মালিকানাধীন গুগলের সঙ্গেও আলোচনা করেছে অ্যাপল। গুগলের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি, তবে আলোচনা চলমান রয়েছে। ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিটির ফলে আইফোনে চ্যাটজিপিটির এআই ফিচারগুলো যুক্ত করতে পারবে অ্যাপল। আগামী মাসে বিষয়টি নিয়ে ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিটি। ব্লুমবার্গ বলছে, অ্যাপলের ডেভেলপার সম্মেলন আগামী জুনে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে এআই জগতে প্রবেশ করবে কোম্পানিটি। নিজস্ব প্রসেসর দিয়ে তৈরি ডেটা সেন্টারের মাধ্যমে কিছু এআই ফিচার চালু করার পরিকল্পনা করছে অ্যাপল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম