ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৬,  9:12 PM

news image

আসছে বর্ষা মৌসুমে এ বছর রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তবে হটস্পট চিহ্নিত করে স্থায়ী সমাধানের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) নগর ভবনের অডিটোরিয়ামে গত মার্চ মাসজুড়ে নেয়া উন্নয়ন ও নাগরিক সেবামূলক কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, ধানমন্ডি, নিউমার্কেট ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। সেগুলো সংস্কারের পাশাপাশি দুটি পৃথক আউটফল পয়েন্ট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় ফুটপাত প্রসঙ্গে আব্দুস সালাম আরও জানান, শুধু উচ্ছেদ নয় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে নৈশকালীন মার্কেট করার পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি মাতুয়াইল ল্যান্ডফিল্ডের বর্জ্য রিসাইক্লিং করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। রাজধানীর সেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথাও জানান প্রশাসক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম