ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

এসবির প্রধান হলেন গোলাম রসুল

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৫,  10:50 PM

news image

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. গোলাম রসুল। অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি দিয়ে তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) করে একই বিভাগে পদায়ন করা হয়েছে। এর আগে ১৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি গোলাম রসুলকে এসবিতে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে এসবির তৎকালীন প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) পদায়ন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম