ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

এসএসসিতে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের পাস করেনি কেউই

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২২,  2:43 PM

news image

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। আর ২ হাজার ৯৭৫টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। সোমবার (২৮ নভেম্বর) বেলা ১২টার পর প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলি হলে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলাফল থেকে জানা গেছে, এ বছর মোট পাসের হার ৮৭.৪৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৩.৫৮ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ১৪ শতাংশ কম। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। এ বছর ঢাকা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৯০.০৩ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৮৫.৮৮ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯১.২৮ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৯৫.১৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৭.৫৩ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৮৯.৬১ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৮২ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৮১.১৬ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৯.০২ শতাংশ। এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাশের হার ৮২.২২ ও কারিগরী শিক্ষাবোর্ডে পাশের হার ৮৯.৫৫ শতাংশ। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিল প্রায় ১৬ লাখ। করোনা ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম