ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা

এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্র: পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৪,  4:53 PM

news image

এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র নাক গলাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৮ অক্টোবর) ব্রিকসভুক্ত দেশগুলো গণমাধ্যম বিষয়ক প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আরটি’।

খবরে বলা হয়, পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র অনবরত এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে এবং এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলোকে চীনের সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলছে। যুক্তরাষ্ট্রের কাছে যেন, ইউরোপীয় মিত্র দেশগুলো দড়িতে বাঁধা ছোট কুকুর ছানা।

বৈঠকে পুতিন উল্লেখ করেন যে, ‘চীনের সঙ্গে রাশিয়ার অনন্য সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে মস্কো-বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতার মূল কারণ হয়ে উঠেছে।’ 

এ সময় ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া-চীন সম্পর্ক ‘সমতার’ ভিত্তিতে গঠিত এবং উভয় দেশ সব সময়ই পরস্পরের স্বার্থের দিকে নজর রাখে এবং পরস্পরের কথা শুনে। তিনি আরও বলেন, ‘পক্ষান্তরে, ওয়াশিংটন এশিয়ায় বিপরীতমুখী নীতি অনুসরণ করছে এবং তার ইউরোপীয় অংশীদারদেরও একই কাজ করতে রাজি করছে।’ 

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘কেউ এমনকি ইউরোপীয়দের তাদের মতামতও জিজ্ঞাসা করতে চায় না। তারা কি চীনের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করতে চায় এবং এশিয়ায়—ন্যাটো কাঠামোর মাধ্যমে—জড়িত হতে চায় এবং সেখানে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যা চীনসহ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে?’ 

তিনি বলেন, ‘আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি, তারা (ইউরোপ) এটি চায় না। তবুও, তাদের গলায় একটি দড়ি বেঁধে সেখানে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যেন, বাপের বড় ভাই তার সঙ্গে একটি ছোট কুকুর টেনে নিয়ে যাচ্ছেন।’ 

এ সময় পুতিন জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চীনের উন্নয়ন ঠেকানো এখন অসম্ভব এবং ওয়াশিংটন এমন কিছু করার চেষ্টা করার ক্ষেত্রে ১৫ বছর দেরি করে ফেলেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম