ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

এল সালভাদরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৬.৫ মাত্রার ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই, ২০২৩,  4:50 PM

news image

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এল সালভাদর ছাড়াও মধ্য আমেরিকার আরও বেশ কয়েকটি দেশে এই কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুলাই) আঘাত হানা এই ভূমিকম্পের জেরে অবশ্য সুনামি সতর্কতা জারি করা হয়নি। বুধবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এল সালভাদরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল)। এদিকে এই ভূমিকম্পের জেরে এল সালভাদর ছাড়াও মধ্য আমেরিকার আরও বেশ কয়েকটি দেশে কম্পন অনুভূত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অবশ্য এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি এবং শক্তিশালী এই ভূমিকম্পের জেরে এল সালভাদরে সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে এল সালভাদরের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে। এল সালভাদরের আইনপ্রণেতা সালভাদর চ্যাকন টুইটারে বলেছেন, ভূমিকম্পের পর রাজধানী সান সালভাদরের কাছে অবস্থিত উপকূলীয় শহর লা লিবারতাদে ক্ষয়ক্ষতির বিষয়টি পরীক্ষা করা হচ্ছে। যদিও এই পৌরসভা থেকে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম