ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

এলাকাভিত্তিক শিল্প-কারখানা একদিন বন্ধের সিদ্ধান্ত

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২২,  3:32 AM

news image

শিল্পকারখানায় সাপ্তাহিক ছুটি পরিবর্তনের ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। এলাকাভিত্তিক এসব ছুটি দেওয়া হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদের এই প্রজ্ঞাপনটি জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আগামী ১১ তারিখ থেকে এলাকা ভেদে এ সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ (২) ধারার ক্ষমতাবলে নির্দেশনা ধার্য করা হলো। প্রজ্ঞাপনে সারাদেশে শিল্পপ্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের দিন, বৈদ্যুতিক এলাকা এবং এলাকার নাম দেওয়া হয়েছে। এর আগে ৭ আগস্ট বিদ্যুৎ ভবনে শিল্পকারখানার মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে এক সভা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সভায় জানিয়ে দেওয়া হয়, একদিনে সব এলাকায় ছুটি না দিয়ে, রেশনিংয়ের মাধ্যমে একেকদিন একেক এলাকায় ছুটি চালু করলে বিদ্যুতের কিছুটা সাশ্রয় হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম