ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

এলপি গ্যাসের দাম বাড়ছে না কমছে, জানা যাবে বিকেলে

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৫,  4:55 PM

news image

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ের নতুন মূল্য আজ মঙ্গলবার বিকেলে ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।  কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত অক্টোবরে সিপি অনুযায়ী এ মূল্য নির্ধারণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ বিকেল ৩ টায় নতুন দাম ঘোষণা করা হবে। দাম বাড়বে না কমবে, তা জানা যাবে ওই সময়ই। এর আগে, গত ২ সেপ্টেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে, আগস্টে ৯১ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ২৭৩ টাকা। একই সময় অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম