ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

এলপিজির নতুন দর ঘোষণা মঙ্গলবার

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৫,  10:41 PM

news image

চলতি ডিসেম্বরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা, তা জানা যাবে মঙ্গলবার (২ ডিসেম্বর)। ওইদিন চলতি মাসের জন্য এলপিজি গ্যাসের নতুন দর ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত ডিসেম্বর, ২০২৫ মাসের সৌদি সিপি অনুযায়ী চলতি মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ মঙ্গলবার ঘোষণা করা হবে। ওইদিন বিকেল ৩টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দর ঘোষণা করা হবে। এছাড়াও এলপিজির দর ঘোষণা সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, সবশেষ গত ২ নভেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করেছিল বিইআরসি। ওইসময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি একই দিন ভোক্তা পর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমানো হয় অটোগ্যাসের দাম। ফলে সবশেষ সমন্বয়ের পর বর্তমানে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারিত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম