ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

এমপিওভুক্ত হচ্ছেন ৩২০৬ জন ও উচ্চতর স্কেল পাচ্ছেন ২৮৪২ শিক্ষক-কর্মচারী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৫,  12:11 PM

news image

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ২০৬ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২ হাজার ৫৭৯ জন স্কুলের এবং ৬২৭ জন কলেজের শিক্ষক রয়েছেন। এছাড়া ২ হাজার ৮৪২ জনকে উচ্চতর স্কেল ও ১৩০ স্কুল শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) জানুয়ারি মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় অংশ নেয়া হয় বলে একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে। তারা জানান, রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা প্রফেসর ড. একিউএম শফিউল আজমের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন নিয়োগ পাওয়া স্কুলের ৩ হাজার ২০৬ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৩০, চট্টগ্রামের ১২৭, কুমিল্লার ১৪৮, ঢাকার ৭২৬, খুলনার ৩৭৭, ময়মনসিংহের ১৬৪, রাজশাহীর ৬৬৮, রংপুরের ১৭৫ এবং সিলেটের ৬৪ শিক্ষক-কর্মচারী তালিকায় রয়েছেন। অপরদিকে, কলেজের ৬২৭ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৫, চট্টগ্রামের ৪৩, কুমিল্লার ৫২, ঢাকার ১০১, খুলনার ৭৭, ময়মনসিংহের ৬৭, রাজশাহীর ৭৬, রংপুরের ১১০ এবং সিলেট অঞ্চলের ৫৬ শিক্ষক-কর্মচারী রয়েছেন। এ ছাড়া, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৮৪২ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ২ হাজার ৩৫৯ এবং কলেজের ৪৮৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩৩১, চট্টগ্রামের ১২৩, কুমিল্লার ৯৭, ঢাকার ৫০২, খুলনার ৪২৫, ময়মনসিংহের ১৪৯, রাজশাহীর ৪৬৯, রংপুরের ১৭৩ এবং সিলেটের ৯০ শিক্ষক-কর্মচারী রয়েছেন। অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩৯, চট্টগ্রামের ১৭, কুমিল্লার ৪১, ঢাকার ৪৮, খুলনার ২৬, ময়মনসিংহের ৯, রাজশাহীর ২৪৭, রংপুরের ৩৯ ও সিলেট অঞ্চলের ১৭ শিক্ষক-কর্মচারী রয়েছেন। অন্যদিকে, দেশের বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ১৩০ শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৬, চট্টগ্রামের ৫, কুমিল্লার ৯, ঢাকার ৬৪, খুলনার ১৫, ময়মনসিংহের ৫, রাজশাহীর ১৪, রংপুরের ১১ এবং সিলেট অঞ্চলের ১ জন শিক্ষক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম