ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

এমপিওভুক্ত হচ্ছেন আরও যেসব শিক্ষক-কর্মচারী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৪,  11:17 AM

news image

বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া ৯ হাজার ৬৫০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। বুধবার (১৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। নতুন এমপিওভুক্তির তালিকায় স্কুলের ৮ হাজার ১৬৩ জন ও কলেজের ১ হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৮ হাজার ১৬৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩৮৪, চট্টগ্রামের ৫৮৭, কুমিল্লার ৬০৯, ঢাকার ১ হাজার ৩৪৩, খুলনার ৯৪৫, ময়মনসিংহের ১ হাজার ৪৬০, রাজশাহীর ১ হাজার ২৯১, রংপুরের ১ হাজার ২ এবং সিলেটের ৫৪২ জন রয়েছেন। কলেজের ১ হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৮৬, চট্টগ্রামের ১৩২, কুমিল্লার ১৩০, ঢাকার ১৭১, খুলনার ২০০, ময়মনসিংহের ১৬০, রাজশাহীর ২৭৮, রংপুরের ২২৫ এবং সিলেট অঞ্চলের ১০৫ জন। মাউশি সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। ডিসেম্বর মাসের আবেদন নিষ্পত্তি করে তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। নতুন এমপিওভুক্তদের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকই বেশি। উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ যে অর্থ সরকার প্রদান করে থাকে, তাকে ইংরেজিতে বলা হয় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম