ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৫,  10:00 PM

news image

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ বিষয়ক প্রজ্ঞাপনে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার এক রিটের শুনানি শেষে দুই মাসের জন্য এ প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান। প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই মর্মেও রুল জারি করেন হাইকোর্ট। গত আগস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপনে আগামী ৩১ নভেম্বরের মধ্যে সংশোধনের আলোকে নতুনভাবে কমিটি করার নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন করেন অ্যাডভোকেট মোকছেদুর রহমান (আবির)। বুধবার রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান, উপরোক্ত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন। সেই সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে উপরোক্ত সংশোধনের আলোকে সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত বিধি দুই মাসের জন্য স্থগিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম