ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে মাউশির নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২৫,  11:59 AM

news image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সুবিধার আওতায় শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হারে বাড়তি অর্থ পাবেন, যা প্রতিবছর প্রাপ্য হবে। সম্প্রতি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সম্প্রতি জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানায়। এতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা সরকারি জাতীয় বেতনস্কেলের তুলনায় গ্রেড-৯ বা তদূর্ধ্ব গ্রেডে আছেন, তারা মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। অন্যদিকে গ্রেড-১০ বা তদনিম্ন গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা বছরে মূল বেতনের ১৫ শতাংশ হারে এই সুবিধা পাবেন। তবে দুই ক্ষেত্রেই বলা হয়েছে, এই ‘বিশেষ সুবিধা’ কোনো অবস্থাতেই মাসে ১৫০০ টাকার কম হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুটি আলাদা স্মারকের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একইসাথে নতুন সিদ্ধান্তের মাধ্যমে বাতিল করা হয়েছে ২০২৩ সালের ১৮ জুলাই জারি করা অর্থ মন্ত্রণালয়ের পুরোনো আদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম