ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৫,  8:36 PM

news image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে হলে চলতি মাসের বিল ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের প্রতি এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (২৬ অক্টোবর) অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ২০২৫ সালের জানুয়ারি থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে দেওয়া হচ্ছে। আর জুলাই পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। আগস্ট মাস থেকে এমপিও বিল অনলাইনে দাখিলের জন্য প্রতিষ্ঠান প্রধানদের apps.emis.gov.bd লিংকে লগইন করে বিল সাবমিটের ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিও সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। আর এ তথ্যের ভিত্তিতেই এমপিও ইএফটিতে পাঠানো হবে এবং কোনো ভুল তথ্যের কারণে অর্থ প্রেরিত না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুপস্থিতির কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে সেটিও বিল সাবমিট অপশনে উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের সাবমিট তথ্যকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে। নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ২৭ অক্টোবরের মধ্যে অক্টোবর মাসের এমপিও বিল অনলাইনে দাখিল করতে হবে। না হলে ইএফটিতে পাঠানোর প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম