ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

এমন হারের পর যা বললো আফগান কোচ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৩,  4:49 PM

news image

দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে টাইগাররা। তবে আবারও আলোচনার কেন্দ্রে হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়াম। এই ভেন্যুর আউটফিল্ড নিয়ে আছে ঘোরতর অভিযোগ, নিম্নমানের আউটফিল্ডের কারণে এর আগে ভারতের একটি ম্যাচ এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। গতকাল বিশ্বকাপের প্রথম ম্যাচের পর আবারও আলোচনায় এসেছে এই আউটফিল্ড। ম্যাচ হারের পর আফগান কোচ জোনাথন ট্রট তো সরাসরিই আঙুল তুলেছেন মাঠের দিকে। যদিও বিপরীত মত বাংলাদেশের অধিনায়কের। খেলা শেষে সাকিব আল হাসান বলেছেন, ম্যাচ জিততে হলে এই ধরণের কঠিন আউটফিল্ডে মানিয়ে নিতে হবে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ট্রট বলেন, 'আমরা সারা বিশ্বে ক্রিকেটের বিজ্ঞাপন দেখতে পাই যেখানে খেলোয়াড়দের তাদের ফিল্ডিং উন্নত করতে শেখানো এবং উৎসাহিত করা হয়। এমন যুগে যদি আপনি খেলোয়াড়দের চোট নিয়ে চিন্তিত হন... আমরা ভাগ্যবান মুজিবের হাঁটুতে গুরুতর চোট পাননি।'এর আগে চলতি বছর বাজে আউটফিল্ডের কারণে ধর্মশালা থেকে ম্যাচ সরাতে বাধ্য হয় বিসিসিআই। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল ধর্মশালায়। পরে সেটা সরিয়ে নেওয়া হয় ইন্দোরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম