ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা

এবার লবণ আমদানির অনুমতি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২৩,  9:34 PM

news image

ডিম-আলুর পর এবার ১ লাখ টন লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, ২৬৪টি প্রতিষ্ঠানকে এক লাখ টন লবণ আমদানির অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আগামী ডিসেম্বরের শেষদিকে ডিম, আলু ও পেঁয়াজের দাম কমে আসতে পারে জানিয়ে তিনি বলেন, আশা করি এটা আগামী মাস থেকে কমে (দাম) আসবে।

আমাদের একটু চাপের মধ্যে থাকতে হবে, যেহেতু কৃষিপণ্য এটাকে জোর করে উৎপাদন করার সুযোগ নেই। এগুলো হয় উৎপাদন না হয় বিদেশ থেকে আমদানি করতে হয়। তিনি আরও বলেন, আমরা এলাকার রাজনৈতিক নেতাসহ অন্যান্য সামাজিক সংস্থাকেও বলেছি যে, জেলা এবং উপজেলা পর্যায়ে পণ্য বিপণন কমিটি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটিকে নিয়ে যেন ঘন-ঘন সভা করে এলাকায় মানুষকে সম্পৃক্ত করতে হবে যেন এ পরিস্থিতি সবাই বুঝি। এখন মানুষকে অনেক বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। আশা করি ডিসেম্বরের শেষে ফসলগুলো চলে আসবে তখন এটার (দাম) অবস্থা অনেক উন্নত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম