ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

এবার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, আহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২৪,  10:41 AM

news image

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দিলে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা করে। নিরাপত্তাকর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে, ডাকাতরা আনসার সদস্যদের ওপরও হামলা করে। তাদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রামপাল থানার ওসি সোমেন দাস বলেন, অস্ত্রধারীদের হামলায় ৫ জন আহতের খবর পেয়েছি। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান শুরু করেছে। এ ছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে, বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবানের থানচি বাজারে সোনালী এবং কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। তার আগের দিন মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি করে সন্ত্রাসীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম