ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

এবার মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে আটক ১৭৪ বাংলাদেশি

#

২০ নভেম্বর, ২০২৫,  10:20 PM

news image

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডসে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এই মেগা-অপারেশনে আটক হয়েছেন ৪৬৮ জন বিদেশি, যার মধ্যে ১৭৪ জনই বাংলাদেশি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ অভিযান চালানো হয়েছে। আটকদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান এবং জাল পারমিট ব্যবহারের মতো গুরুতর ইমিগ্রেশন সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে। আটকদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৫ জন মিয়ানমারের নাগরিক। এরপরেই আছে বাংলাদেশের ১৭৪ জন। এছাড়া, ৬৭ জন ইন্দোনেশিয়ার, ২০ জন নেপালের এবং বাকিরা অন্যান্য দেশের। আটক হওয়াদের বেশিরভাগই শ্রমিক ও কৃষক হিসেবে এই অঞ্চলে বসবাস ও কাজ করছিলেন। ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, আটকদের মধ্যে বেশ কিছু ব্যক্তি জাল পারমিট ব্যবহার করেছেন। তিনি দৃঢ়তার সাথে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এর পেছনের মূল হোতা কারা এবং তারা কোন এজেন্টের মাধ্যমে লেনদেন করেছেন সে বিষয়ে আমরা আরও তদন্ত করব।’  মহাপরিচালক জাকারিয়া আরও বলেন, পাহাড়ি এলাকা এবং রাজধানী থেকে দূরে থাকার কারণে অনেক বিদেশি নাগরিক মনে করতেন কর্তৃপক্ষ সহজে তাদের নাগাল পাবে না। তিনি হুঁশিয়ারি দেন, ‘আমাদের দেশে অবৈধ বিদেশি শ্রমিকদের অনুপ্রবেশে সহায়তার কোনো প্রচেষ্টায় আমরা আপোস করব না।’ অভিযানের সময় ইমিগ্রেশন পুলিশের উপস্থিতি টের পেয়েই বহু বিদেশি নাগরিক মরিয়া হয়ে পালানোর চেষ্টা করেন। অনেকে বাথরুমের ভেতরে দরজার আড়ালে লুকিয়ে পড়েন, কেউ গাড়িতে শুয়ে ঘুমানোর ভান করেন এবং কয়েকজন দোকানপাটের ছাদের ওপর উঠেও পালাতে চেয়েছিলেন। অভিযান চলাকালীন পালানোর চেষ্টা করতে গিয়ে আহত হওয়া বেশ কয়েকজন বিদেশিকে ইমিগ্রেশন বিভাগের প্যারামেডিক দল প্রাথমিক চিকিৎসা দেয়। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আরও জানান, আটকদের বৈধতা যাচাইয়ের পর যাদের বৈধ পারমিট রয়েছে তাদের পরবর্তীতে মুক্তি দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম