ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

এবার টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার চালু করল রবি

#

২৪ নভেম্বর, ২০২১,  11:25 AM

news image

এবার টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার চালু করল রবিএবার টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার চালু করল রবি মেটার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে টেক্সট-অনলি ফেসবুক এবং মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ‘ডিসকভার’ উন্মোচন করল রবি। এর ফলে রবি’র ডাটা ব্যবহারকারীরা এখন ডাটা ব্যালেন্স না থাকলেও ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকার সুযোগ পাবেন।

টেক্সট-অনলি ফেসবুকের মাধ্যমে রবি গ্রাহকরা তাদের ডাটা শেষ হয়ে গেলেও পরবর্তী ব্যালেন্স টপ আপ করার আগ পর্যন্ত ফেসবুক ও মেসেঞ্জারের টেক্সট-অনলি সংস্করণে সংযুক্ত থাকতে পারবেন। এছাড়া রবি গ্রাহকরা মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ‘ডিসকভার’ ব্যবহার করে কোনো ডাটা চার্জ ছাড়া দৈনিক ১৫ মেগাবাইট ডাটা উপভোগ করতে পাবেন।  গ্রাহকরা ডিসকভার’র মাধ্যমে লো-ব্যান্ডউইথ ফিচার যেমন: বার্তা ও আইকন দেখতে পারবেন। রবি থেকে বিনামূল্যে দৈনিক নির্ধারিত ডাটা ব্যবহার করে গ্রাহকরা শিক্ষা, স্বাস্থ্য, প্রতিদিনের খবর, লাইভ খেলাধুলার আপডেট, চাকরির খোঁজ, আবহাওয়ার আপডেট এবং আরও অনেক প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। 

এই ব্যপারে রবি’র অ্যাক্টিং সিইও অ্যান্ড সিএফও, এম রিয়াজ রশীদ বলেন,“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মেটার টেক্সট-ভিত্তিক ফেসবুক ও মেসেঞ্জার এবং ডিসকভার অ্যাপ দেশের মানুষের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। আমি নিশ্চিত মেটার এই অনন্য সেবাগুলো আরও অনেক গ্রাহককে ডিজিটাল লাইফস্টাইলের সাথে যুক্ত করবে। সরকার এবং মেটা টিমের সহযোগিতায় আমাদের গ্রাহকদের হাতে এই অত্যাধুনিক ফিচারগুলো পৌঁছে দিতে পারায় আমরা গর্বিত। ” মেটা’র ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটর পার্টনারশিপস, এপিএসি পল কিম বলেন, “মানুষকে সংযুক্ত থাকতে সহায়তা করা এবং ইন্টারনেটে শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ তথ্যে তাদের ধারাবাহিক অধিকার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভারের মত পদক্ষেপগুলো বাংলাদেশের মানুষের হাতে ইন্টারনেট সংযোগ আরও সহজলভ্য করতে সহায়তা করবে।” এর আগে দেশের আরেক টেলিকম অপারেটর গ্রামীণফোন এই টেক্সট-অনলি ফেসবুক এবং ডিসকভার অ্যাপ চালু করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম