ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

এবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর, ২০২৩,  10:53 PM

news image

চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান-আমেরিকান বিজ্ঞানী ক্যাতালিন কারিকো ও আমেরিকান বিজ্ঞানী ড্রিউ উইসম্যান। সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখায় ২০২৩ সালের বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে। নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা প্রতিরোধী এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন ক্যাতালিন কারিকো ও ড্রিউ উইসম্যান। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হলো। এরপর পরবর্তী চারদিনে যথাক্রমে মঙ্গলবার পদার্থ বিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর দুই দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর সোমবার ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। আলফ্রেড নোবেল ডাইনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথমবারের মতো নোবেল দেওয়া শুরু হয়। প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুদিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে দেওয়া হয় ১ কোটি সুইডিশ ক্রোনার। এ সময় বিজয়ীদের একটি করে সনদ ও স্বর্ণপদকও দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম