ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এবার আ. লীগের পক্ষে ভোট চাইলেন জামালপুর ডিসি

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২৩,  9:13 PM

news image

মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে ভোট চাইলেন জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। গতকাল সোমবার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক বলেন, 'উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে, আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।' অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবির। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ অন্যান্যরা। এর আগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে আওয়ামী লীগকে 'নিজের দল' উল্লেখ করে আগামী নির্বাচনে দলকে জেতাতে কাজ করতে বলেছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম