ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

এবার আরেক সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার

#

০৫ জানুয়ারি, ২০২৫,  5:46 PM

news image

টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় নিজাম উদ্দিন বিশ্ব মারকাযের (সাদপন্থী) শীর্ষ নেতা মাওলানা শফিউল্লাহকে (৪৬) গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।তিনি টঙ্গী পশ্চিম থানায় জোবায়েরপন্থীদের দায়ের করা হত্যা মামলার ৯নং আসামি।  এর আগে একই মামলায় সাদপন্থীদের অন্যতম শীর্ষ নেতা মূয়াজ বিন নুর ও জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ী নেজাম (জোবায়েরপন্থী)-এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।   পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার একটি দল ও শরীয়তপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শরীয়তপুরের স্টেডিয়াম রোড এলাকা থেকে শফিউল্লাহকে গ্রেপ্তার করে।  তিনি শরীয়তপুর জেলার নড়ীয়া থানার ডগরী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। এ ছাড়া তিনি রাজধানীর মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের অন্যতম শীর্ষ নেতা বলে জানা গেছে।এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দৈনিক আমাদের সময়কে জানান, মাওলানা জোবায়েরপন্থীদের দায়ের করা হত্যা মামলায় সাদপন্থীদের অন্যতম নেতা শফিউল্লাহকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ শরীয়তপুর থেকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা হেফাজতে নিয়ে এসেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম