ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

এবার অর্পিতার ফ্ল্যাটের শৌচাগারেও টাকা খুঁজে পেল ইডি

#

লাইফস্টাইল ডেস্ক

২৮ জুলাই, ২০২২,  4:12 PM

news image

দুর্নীতি মামলায় গ্রেফতার শুধু ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জির বেলঘরিয়ার ফ্ল্যাটের শৌচাগার থেকেও টাকা খুঁজে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ব্যাগে, প্লাস্টিকের প্যাকেটে ভরে রাখা ছিল ওই টাকা। খবর আনন্দবাজার পত্রিকার। খবরে বলা হয়, বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ২২ কোটিকেও ছাপিয়ে গিয়েছে। বেলঘরিয়ায় টাকার পরিমাণ ২৫ থেকে ২৯ কোটির মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ইডির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেয়া হয়নি। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্পিতা মুখার্জির বাড়ি থেকে এখন পর্যন্ত ২০ কোটি রুপি নগদ অর্থ ও সোনার বার উদ্ধার করা হয়েছে। একটি শেলফে পাওয়া গেছে এসব অর্থ। বুধবার (২৭ জুলাই) সকাল থেকে ইডি’র চারটি দল হানা দেয় পার্থ ও অর্পিতার যৌথ সম্পত্তিগুলোতে। কলকাতা লাগোয়া বেলঘড়িয়ায় অর্পিতার বিলাসবহুল ফ্ল্যাটে চলে অভিযান। টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে অত্যাধুনিক ক্যাশ কাউন্টিং জাম্বো মেশিন নিতে হয় ঘটনাস্থলে। গভীর রাত পর্যন্ত চলে অর্থ গণনা। ইডির অভিযানকে কেন্দ্র করে সেখানে ছিল উৎসুক জনতার ভিড়। এর আগে ২৪ জুলাই অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লাখ টাকা ও ৭৯ লাখ টাকার সোনা ও হীরের গয়না উদ্ধার হয়। গত ২২ জুলাই ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির ২৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার হন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এ ঘটনায় অস্বস্তিতে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম