ঢাকা ২১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১ ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস ভারতে মণিপুরে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু রাইজিং স্টারস এশিয়া কাপ: নেপালকে ৩০৬ রানে হারাল ভারত কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন: মায়ের পর চলে গেল দেড় বছরের সন্তান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ইসরায়েলে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর এফবিআইয়ের অপরাধ সংক্রান্ত তথ্যভান্ডার ফের হ্যাক

এফবিআইয়ের অপরাধ সংক্রান্ত তথ্যভান্ডার ফের হ্যাক

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর, ২০২৬,  11:16 AM

news image

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআইয়ের দেশজুড়ে ব্যবহৃত অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারে (এনসিআইসি) আবারও সাইবার হামলার ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ এই তথ্যভান্ডারে হ্যাকারদের অনুপ্রবেশের আশঙ্কায় তদন্ত শুরু করেছে সংস্থাটি।


শনিবার (২১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এনসিআইসিতে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


এনসিআইসি যুক্তরাষ্ট্রের ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। গ্রেপ্তারি পরোয়ানা যাচাই, সন্দেহভাজন ব্যক্তির অপরাধের অতীত এবং বিভিন্ন আইনশৃঙ্খলাসংক্রান্ত তথ্য অনুসন্ধানে দেশজুড়ে এই ডেটাবেজ ব্যবহার করা হয়।


সাম্প্রতিক দিনগুলোতে নতুন এই সাইবার হামলার বিষয়টি সামনে এসেছে। এমন সময় ঘটনাটি ঘটল, যখন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) আকাশপথ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে একের পর এক সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটছে।


বৃহস্পতিবার নতুন সাইবার নিরাপত্তা ঘটনার বিষয়ে এফবিআই কর্মকর্তারা অবগত হওয়ার পর সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল ফক্স নিউজে উপস্থিত হয়ে এফবিআইয়ের সাইবার নিরাপত্তা কার্যক্রমের প্রশংসা করেন। 


এ সময় কয়েক মাস আগে পরিচালিত ‘অপারেশন উইন্টার শিল্ড’ নিয়েও কথা বলেন তিনি। ওই অভিযানের লক্ষ্য ছিল বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের প্রযুক্তিগত ব্যবস্থা হালনাগাদ করতে উৎসাহিত করা, যাতে হ্যাকাররা সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে না পারে। প্যাটেল অভিযানটি এখনো চলমান বলে উল্লেখ করেন। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সিস্টেম হালনাগাদের উদ্যোগ নেওয়ায় বর্তমান প্রশাসনের প্রশংসা করেন তিনি।


এফবিআইয়ের সাইবার নিরাপত্তা দুর্বলতা নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। গত সেপ্টেম্বরে ‘শাইনিহান্টার্স’ নামের একটি হ্যাকার দল সংস্থাটির চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে সাইবার হামলা চালায়। এ সময় কর্মীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ওই হামলার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে কানাডার এক সাইবার নিরাপত্তা গবেষক ও লেখককে গ্রেপ্তার করা হয়েছে।


এর আগে ২০২৩ সালে আরেকটি সাইবার হামলায় এফবিআইয়ের নিউইয়র্ক ফিল্ড অফিসের একটি কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে হ্যাকাররা। শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত তদন্তে ব্যবহৃত হতো ওই সিস্টেম। সিএনএনের আগের প্রতিবেদন অনুযায়ী, জেফরি এপস্টেইন তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ছবি সংরক্ষণের একটি ব্যবস্থাও ওই সিস্টেমের আওতায় ছিল। বারবার এমন সাইবার হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্যভান্ডারগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম