ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এনায়েতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২৩,  8:07 PM

news image

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকটি আসবাবপত্র ও কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ করেছে থানা আওয়ামী লীগ।রোববার (২৯ অক্টোবর) দলের নেতারা কার্যালয়ে গেলে আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি দখতে পায়। তাদের ধারণা, গতরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী বলেন, ‘বিএনপির হরতালের বিরুদ্ধে বিকেলে আমাদের শান্তি সমাবেশ রয়েছে। সে সমাবেশ সফল করতে রোববার সকালে দলীয় কাজে কার্যালয়ে গিয়ে দেখি সব কিছু ভস্মীভূত অবস্থায় পড়ে আছে। গত রাতের কোনো এক সময় পূর্বপাশের জানালা ভেঙে দুর্বৃত্তরা রুমে ঢুকে চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাই। এদিকে এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর রহমান জানান, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের ওপর দোষ চাপানোসহ হয়রানি করতে এ কাজ করেছে। আমরা এর নিন্দা জানাই। রোববার সকালে এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, ‘আমরা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের দেয়া আগুনে কয়েকটি আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম