ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৬,  7:58 PM

news image

ঝিনাইদহের আলোচিত ঘটনায় গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৫ মে) সকালে তিনি জামিন পেয়ে কারামুক্ত হন। এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তারেককে গ্রেফতার করে। জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা ওই দিন সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন এবং সেখানে পৌঁছানোর পরপরই পুলিশ তাকে হেফাজতে নেয়। গ্রেফতারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন এবং পরে রাতেই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার (২৩ মে) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের হয়। তিনি আরও বলেন, এই মামলার আসামি হিসেবেই তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছিল এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলমান আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম