ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

এনইআইআর স্থগিতসহ কয়েক দাবিতে আজও রাস্তায় মোবাইল ব্যবসায়ীরা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৬,  12:41 PM

news image

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম স্থগিত, মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে আজও রাস্তায় নেমেছেন মোবাইল ব্যবসায়ীদের একাংশ। বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। এর আগে, এনইআইআর চালুর প্রতিবাদ ও আটক ব্যবসায়ীদের মুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে গত রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে আন্দোলনে নামেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। আন্দোলন ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কারওয়ান বাজার। সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এনইআইআর চালুর প্রতিবাদ ও বিটিআরসিতে হামলার ঘটনায় গ্রেপ্তার ও আটকদের মুক্তির দাবিসহ বেশকিছু দাবিতে, পূর্ব ঘোষণা অনুযায়ী পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলন শুরু করেন তারা। এ সময় পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট-পাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ব্যবসায়ীরা একটু পর পর কারওয়ান বাজারের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করার চেষ্টা করলে দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিকেলে রাজধানীর মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৈঠকে ব্যবসায়ীরা বলেন, এনইআইআর সিস্টেম পুনরায় বিবেচনার অনুরোধ। না হয় ২৫ লাখ ব্যবসায়ী বেকার হবে। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা হয়েছে বলেও জানান প্রতিনিধিরা। ব্যবসায়ীদের হয়রানি করা হলে আন্দোলন বেগবান হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এরপর থেকে গত কয়েকদিন ধরেই এনইআইআর সিস্টেম স্থগিত, ব্যবসায়ীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম