ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

এনআইডি নিজেদের কাছে রাখতে রাষ্ট্রপতিকে চিঠি দেবে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২২,  4:42 PM

news image

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিয়ন্ত্রণ ধরে রাখতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠির একটি অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগেও দেয়া হবে। রোববার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। এনআইডি অনুবিভাগ নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য আইন করার কাজ চলছে। এটি পাস হলেই এনআইডির সব কিছু নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে। আর জন্মের পরপরই নাগরিককে এনআইডি দেয়া হবে। তবে নির্বাচন কমিশন এই ক্ষমতা নিজেদের হাতে রাখতে চাইছে। নির্বাচন কমিশনার আলমগীর বলেন, “নির্বাচন কমিশনের যে অফির্সাস সমিতি আছে, তারা আমাদের কাছে আবেদন দিয়েছিল। আমরা বলেছি, এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব।

এটার অনুলিপি হয়ত সুরক্ষা বিভাগে যাবে, এটুকু সিদ্ধান্ত ছিল।” কমিশনের চাওয়া প্নরসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “এটা (এনআইডি) এখানে থাকার কতগুলো ভালো দিক আছে। আবার সরকার নিয়ে যেতে চায়। আমরা চিন্তা করেছি মহামান্য রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, আমাদেরও অভিভাবক, সরকারেরও অভিভাবক। ওনার কাছে আমরা পাঠিয়ে দেব। উনি যেটা ভালো মনে করেন। “প্রধানমন্ত্রী অনেক বিষয়ে তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন। এজন্য চিন্তা করছি ওনার বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি। আমরা চিঠিতে কোনো মন্তব্য করি নাই। আমরা চাইব আমাদের কাছে থাকুক। আমরা তো কোনো পক্ষ হতে পারি না। নির্বাচন কমিশন চাইবে সবাইকে নিয়ে কাজ করব। এজন্য তিনি (রাষ্ট্রপতি) যা ভালো মনে করবেন সে রকম সিদ্ধান্ত নেবেন।” নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের কাজটা প্রথম থেকে করে আসছে উল্লেখ করে তিনি বলেন, “অনেক অভিজ্ঞতা হয়েছে। একটা প্রশিক্ষিত জনবল হয়েছে। এখানে থাকলে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ নাই। এটা নিয়ে গেলে সরকারের জনবল এবং টেকনিক্যাল অবকাঠামো করতে হবে। সেজন্য খরচের ব্যাপার আছে; এটি সময়সাপেক্ষও।” ভোটের আগে নিয়ে যাওয়া সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি মনে করি না এত তাড়াতাড়ি নেয়া সম্ভব হবে।” এনআইডির সব কিছু সরকার নিয়ে নিলে নির্বাচনে ভোটে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে কমিশনার আলমগীর বলেন, “আমরা তো ভোটার আইডি কার্ড হিসেবে দিয়েছি। পরে এটাকে নাম দিয়েছি জাতীয় পরিচয়পত্র হিসেবে। আমাদের কার্ড যদি সরকার নিয়েই যায় তাহলে সেক্ষেত্রে ওটাকে ভোটার আইডি কার্ড করে ফেলব।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম