ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

এতিমের টাকা আত্মসাতের দায়ে বিএনপির লজ্জা হওয়া উচিত : হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২২,  8:18 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন-‘বিএনপির লজ্জা হওয়া উচিত তাদের নেত্রী এতিমের টাকা আত্মসাতের দায়ে দণ্ডিত। সেটার জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। সেটা না করে আবার বড় গলায় তার পক্ষে সাফাই গাইছে– এটা চোরের মায়ের বড় গলার মতো।’ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

বিএনপির সমাবেশ থেকে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন বলার জবাবে হানিফ বলেন, বিএনপিই পরগাছা দল, ক্যান্টনমেন্ট থেকে তাদের সৃষ্টি; আওয়ামী লীগ নিয়ে তাদের না ভাবলেও চলবে। বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপি কীসের আন্দোলন করে? প্রেসক্লাবের সামনে দাঁড়ায়, কিছু ভাষণ দেয়, এর নাম আন্দোলন? ওই আন্দোলন করতে থাকুক, অসুবিধা নেই।’ হানিফ বলেন, অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর কোনদিন আসবে না, তাই এ নিয়ে আন্দোলন করে কোন লাভ নেই। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম