ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি-ভিডিওর ক্যাপশন

#

আইটি ডেস্ক

২৩ আগস্ট, ২০২৩,  4:55 PM

news image

বেশ কিছুদিন আগেই ছবি, ভিডিও এবং জিফ ফাইলের সঙ্গে ক্যাপশন দেওয়ার সুবিধা এনেছে জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অর্থাৎ কাউকে কোনো ছবি বা ভিডিও পাঠালে সেটার সঙ্গে প্রয়োজনমতো একটি ক্যাপশন জুড়ে দিতে পারবেন। তবে এবার এই ফিচার আরও উন্নত হচ্ছে। এখন থেকে ছবি বা ভিডিও পাঠানোর পর সেই ক্যাপশন এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এর আগে হোয়াটসঅ্যাপের এই এডিটিং ফিচারটি কেবল টেক্সট মেসেজের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। এখন তা মিডিয়া মেসেজের ক্ষেত্রেও নিয়ে আসা হচ্ছে। একটা মেসেজ পাঠানোর পরবর্তী ১৫ মিনিট পর্যন্ত মিডিয়া মেসেজ তথা ছবি বা ভিডিওর জন্য আপনার তৈরি করা ক্যাপশনটি এডিট করে নিতে পারবেন। কেবল অরিজিনাল মেসেজের ক্ষেত্রেই এই এডিট ফিচারটি ব্যবহার করা যাবে, ফরোয়ার্ডেড মিডিয়া মেসেজ হলে তা সম্ভব হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম